উপরের ছবিটা দেখুন। এই ধরনের একটা ইফেক্ট দেয়া টেক্সট আমরা সহজেই ফটোশপে বানাতে পারি। চলুন দেখা যাক সেটা কিভাবে .....
১. প্রথমেই একটা 300×500 pixels এর একটা ডকুমেন্ট খুলুন। ব্যাকগ্রাউন্ড কালার হবে #1a142c
২. এবার নতুন একটা লেয়ার নিন, তারপর Elliptical Marquee Tool এর সাহায্যে একটা সিলেকশন তৈরী করুন এবং রংটা পরিবর্তন করে দিন #6d56b2 হিসেবে।![]()
৩. এবার Ctrl+D চেপে সিলেকশন দূর করুন, তারপর Filter > Blur > Gaussian Blur এ আসুন এবং নিচের মত সেটিংস পরিবর্তন করুন..![]()
৪. layer opacity টা 70% করে দিন, তাহলে ছবিটা নিচের মত দেখাবে![]()
৫. এখন Horizontal Type Tool ব্যবহার করে পছন্দমত ফন্ট ব্যবহার করে ‘p’ লিখুন![]()
৬. এবার Blending Options ব্যবহার করে নিচের মত করে সেটিংস পরিবর্তন করুন
• Drop Shadow
• Outer Glow
• Gradient Overlay
• Stroke
তাহলে ফলাফলটা নিচের ছবির মত দেখাবে![]()
৭. এবার লেয়ার প্যালেটে লেয়ারের উপর right-click করে লেয়ার স্টাইল সিলেক্ট করুন (Copy Layer Style)
৮. এবার নতুন একটা লেয়ারে ‘p’ এর মত করে ‘h’ লিখুন। ![]()
৯. এবার ঐ লেয়ারে right-click করে Paste Layer Style করে দিন।
১০. একইভাবে আপনি পুরো টেক্সট এর কাজটা করুন নিচের মত![]()
১১. এবার Custom Shape Tool ব্যবহার করে আপনি একটা পছন্দমত Shape নির্বাচন করুন![]()
এবং সেটা ব্যাকগ্রাউন্ডে সেট করুন
১২. এবার opacity 0% এবং Stroke layer style নিচের মত সেট করুন
তাহলে ফলাফলটা হবে নিচের মত
১৩. এভাবে আরও কিছু Shape যোগ করুন আর আউটপুট দেখুন






মন্তব্য