কম্পিউটার বলুন আর মোবাইল ফোন বলুন, আমরা এগুলোকে নতুন করে দেখতে বেশি ভালোবাসি। তাই আমরা কম্পিউটার ও মোবাইল ফোনের সুরক্ষার পাশাপাশি বিভিন্ন থিম, ফন্ট, ওয়ালপেপার বা স্ক্রিনসেভার ব্যবহার করে থাকি। এর মধ্যে একটি হচ্ছে ফন্ট, তবে কম্পিউটারের ফণ্টের কথা আমি বলছি না। আমি বলছি মোবাইল ফোনের ফন্টের কথা। অনেকে শখ করে ফণ্ট পরিবর্তন করেন। কিন্তু কিছুদিন পরে আপনি চিন্তা করলেন, আপনি আগের ফন্টে ফিরে যাবেন। কিন্তু পুরোনো মোবাইল ফন্ট খুজে পাচ্ছেন না।
উপায় না পেয়ে অনেকে ডিভাইসকে ফ্লাশ দিয়ে থাকেন। উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে নিম্নোক্ত পন্থাগুলো অবলম্বন করুন। আর বলে রাখি এটি নকিয়া s60, s40 সিরিজ নিয়ে লেখা।
১) আপনার মোবাইল ফোনে Fxplorer application টি সেটআপ থাকতে হবে। ডাউনলোড করতে www.getjar.com থেকে সাহায্য নিতে পারেন।
২) এখন application টি সেটআপ শেষে চালু করুন এবং C: থেকে system ফোল্ডারে যানে।
৩) এখন system ফোল্ডারে Font নামে একটি ফোল্ডার আছে দেখুন, উক্ত ফোল্ডারটিকে Rename করে দেন। যেমন : cae
৪) Restart দিন। ব্যস হয়ে গেল।