
ইদানিং কিছু ভাইরাস আক্রান্ত পিসিতে Kaspersky Antivirus অথবা Kaspersky Internet Security ইনস্টল করতে গেলে এই সমস্যাটা হচ্ছে। Incompatible software হিসেবে MacAfee Security Center with Virus Scan 12.1 কে দেখাচ্ছে। অথচ জানামতে কখনো এই পিসিতে আপনি Mcafee ইনস্টল করেননি। তাহলে ব্যাপারটা কি? সাধারনত এক পিসিতে দুইটা এইন্টিভাইরাস প্রোগ্রাম একসাথে রাখাটা উচিৎ না। কারন এতে উভয় এন্টিভাইরাসই ঠিকমত কাজ করতে পারে না। এবং সর্বোপরি পিসির পারফরম্যান্স ও অনেক খারাপ হয়ে যায়। এই জন্য যে কোন ভাল এন্টিভাইরাস সেটাপের সময় পিসিতে অন্য কোন এন্টিভাইরাস ইনস্টল থাকলে তা রিমুভ না করা পর্যন্ত সেটাপ কন্টিনিউ করে না। এই বিষয়টাকেই কাজে লাগিয়েছে ভাইরাস নির্মাতারা।
এই সব ভাইরাস আক্রান্ত পিসির রেজিস্ট্রিতে এমন কিছু তথ্য যুক্ত করে দেয় ফলে অন্য এন্টিভাইরাস গ্রোগ্রাম মনে করে এই পিসিতে অন্য আর একটি এন্টিভাইরাস চালু রয়েছে। এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য শেষ পর্যন্ত পিসিটাকে ফরম্যাট করে দিতে হয়। এখন আপনাদেরকে দুটো ছোট ইউটিলিটি প্রোগ্রামের খোঁজ দেব যা ব্যবহার করে MacAfee Security Center with Virus Scan 12.1 এর ইনফরমেশন রেজিস্ট্রি থেকে পরিস্কার করতে পারবেন।
এই লিংক থেকে রার ফাইলটি ডাউনলোড করুন। আনরার করলে দুটো ইউটিলিটি পাবেন। ইউটিলিটি দুটো চালিয়ে পিসি রিস্টার্ট করুন। MacAfee Security Center এর তথ্য রেজিস্ট্রি থেকে মুছে যাবে।
মন্তব্য
downloadbazarbd.blogspot.com/.../...
জুয়েল ভাই নতুন তথ্য দেবার জন্য ধন্যবাদ