কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Saturday, Mar 20th

Last update:03:09:19 PM GMT

> ওয়েব ডিজাইন > CPanel সম্পর্কে কিছু প্রাথমিক ধারনা (পর্ব-১)
 
  • জনপ্রিয়

  • সর্বশেষ

 


  • জনপ্রিয়

  • সর্বাধিক পঠিত

  • সাম্প্রতিক

  • এলোমেলো

CPanel সম্পর্কে কিছু প্রাথমিক ধারনা (পর্ব-১)

ইমেইল প্রিন্ট
ব্যবহারকারীর দেয়া রেটিং: / 2
খারাপউত্তম 
altCPanel সম্পর্কে বলার আগে ওয়েবসাইট হোস্টিং সংক্রান্ত কিছু প্রাথমিক তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। একটা ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রকাশ করতে গেলে তিনটা মূল কাজ করতে হয়, ওয়েবসাইট ডিজাইন, ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং। প্রথমে আপনার ওয়েবসাইটটি তৈরী করতে হবে। এরপর এই ওয়েবসাইটের জন্য একটা নাম বাছাই করে রেজিস্ট্রেশন করতে হবে যার মাধ্যমে বিশ্ববাসী আপনার সাইটটিতে প্রবেশ করতে পারবে। যাকে আমরা ডোমেইন নেম বলি। আপনি যে সাইটটি তৈরী করলেন তা কিন্তু সাধারনত আপনার কম্পিউটার থেকে সরাসরি সবাই দেখতে পারবে না। এজন্য আপনার পিসিটিকে বিশেষ ইন্টারনেট সংযোগ সহ কিছু সার্ভার কনফিগারেশন করতে হবে। তখন আপনার পিসিটি একটি ওয়েব সার্ভারে পরিনত হবে। এবং সবাই আপনার সাইটটি দেখতে পাবে। কিন্তু ব্যাক্তিগতভাবে একটা ওয়েব সার্ভার পরিচালনা করা অনেক অনেক বেশি ব্যায়বহুল। তাই বিকল্প হিসেবে আমরা একটা ওয়েব সার্ভারের কিছু স্পেস এবং রিসোর্স বাৎসরিক হিসেবে ভাড়া নিই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে। যা অত্যন্ত কম মূল্যে পাওয়া যায়। এই প্রসঙ্গে বলে রাখি, বেশিরভাগ প্রোভাইডারই ডোমেইন নেম রেজিস্ট্রেশন এবং হোস্টিং সার্ভিস একসাথে দিয়ে থাকে। তো এই হোস্টিং স্পেস এবং রিসোর্সকে ম্যানেজ করার জন্য একটা কন্ট্রোল প্যানেল থাকে। যা বিভিন্ন ধরনের হতে পারে তবে সবচেয়ে জনপ্রিয় কন্ট্রোল প্যানেল হচ্ছে CPanel। আপনি যখন একটা হোস্টিং স্পেস ভাড়া নেবেন, প্রোভাইডার আপনাকে CPanel এ লগিন URL,  Username এবং Password প্রদান করবেন। সাধারনত CPanel এ লগিন URL টা হয় http://www.your-domain.com:2083/। অর্থাৎ আপনার ডোমেইন নেমের পরে ':2082' লিখতে হবে। ব্রাউজারের এড্রেসবারে আপনার CPanel লগিন URL টা লিখে এন্টার দিন। একটা ইউজারনেম এবং পাসওয়ার্ডের ঘর আসবে। এখানে আপনার প্রোভাইডারের কাছ থেকে পাওয়া ইউজারনেম ও পাসওয়ার্ডটি দিয়ে এন্টার দিন। একটু পরেই উপরের ছবির মত CPanel এর মূল পেজটা দেখতে পাবেন। এখন আপনার প্রথম কাজ হবে লগিন পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া। একটু খেয়াল করলেই দেখবেন, আইকনগুলো বিষয়ভিত্তিক ভাগ করা আছে।

Preference এর অধীনে Change Password পাবেন। সেখানে ক্লিক করুন। Old Password এ বর্তমান পাসওয়ার্ডটি লিখুন। New Password এবং New Password (again) এ নতুন পাসওয়ার্ডটি লিখুন। Strength (why?) এ দেখতে পাবেন আপনার নতুন পাসওয়ার্ডটি কতটা জটিল হচ্ছে। কারণ পাসওয়ার্ড যত জটিল হবে তা হ্যাক করা ও তত কঠিন হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার পাসওয়ার্ডের Strength বেশি হবে। যেমন, p@55w0rd। সবশেষে Change Password বাটনে ক্লিক করুন। একটু পরেই Your password has been changed! মেসেজ দেখতে পাবেন। উপরে বাম কোনায় HOME বাটনে ক্লিক করে মূল পেজে ফিরে যান। আপনার কাছ থেকে আবার ইউজারনেম পাসওয়ার্ড চাইবে উইজারনেম এবং একটু আগে সেট করা নতুন পাসওয়ার্ডটি দিন। আজ এটুকুই। উপরে ডান কোনায় LOGOUT বাটনে ক্লিক করে CPanel থেকে বের হয়ে আসুন। পরবর্তী পর্বে আরো কিছু আলোচনা করার ইচ্ছা রইল। ভাল থাকুন।
ট্যাগ:

মন্তব্য 

 
# ফেরদৌস 2010-01-23 22:30
জুয়েল ভাই, CPanel সম্পর্কে আরো লেখা চাই।
 
 
# Toufiq 2010-01-24 04:08
জুয়েল ভাই জুমলা সম্পর্কে লেখা চাই।
 
 
# Md. Tanjil Islam Bappi 2010-01-24 11:22
ভাইয়া, এডভান্স জোন এডিট এবং সিম্পল জোন এডিট নিয়ে একটা পোষ্ট এর অপেক্ষায় রইলাম + ইউআরএল রিডাইরেক্ট নিয়ে একটা আলাদা পোষ্ট ও আশা করছি।

ভাল থাকবেন।
 
 
# Hasan Salman 2010-01-30 08:41
chalie zan vai, shathe achi
 

মন্তব্য লেখার জন্য লগিন করুন!