কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Thursday, Jul 29th

Last update:08:29:28 AM GMT

  • জনপ্রিয় ট্যাগ

  • সর্বাধিক পঠিত ট্যাগ

  • সাম্প্রতিক ট্যাগ

  • এলোমেলো ট্যাগ

ফ্যাভিকন

ইমেইল প্রিন্ট
ব্যবহারকারীর দেয়া রেটিং: / 1
খারাপউত্তম 
ফ্যাভিকন (favicon) হল ছোট্ট একটি আইকন যা কোন ওয়েব সাইট একটি ইন্টারনেট ব্রাউজার এর পেইজনেইম ট্যাব এর বাম দিকে প্রদর্শন করে থাকে। প্রফেশনাল ওয়েব ডেভেলপারদের কাছে এর গুরুত্ব অনেক। ফ্যাভিকন আপনার ওয়েব সাইট এর সৌন্দর্য বৃদ্ধি করে। এটি আপনার ওয়েব সাইট এর পরিচিতি বহন করে যেমন ; একজন ইউজার তার শ খানেক bookmarks এর ভিড়ে আপনার সাইট টিকে অতি সহজে ফ্যাভিকন দেখে বের করে ফেলতে পারেন। এছাড়া ও বর্তমান সময়ের সকল সুন্দর ওয়েব সাইট এর জন্য ফ্যাভিকন একটি অপরিহার্য বিষয়। কথা না বাড়িয়ে আসুন দেখি কিভাবে আপনার ওয়েব সাইট টি তে ফ্যাভিকন যোগ করা যায়।

১. প্রথমে আপনার যা দরকার তা হল একটি আইকন যাকে হতে হবে ১৬x১৬ পিক্সেলের। এটি আপনি নিজে থেকে বানিয়ে নিতে পারেন ( এডোবি ফটোশপ এর সাহায্য নিন)। আইকন টি favicon.ico নামে আপনার সাইট এর ইমেইজ ফোল্ডারে (অথবা আপনি যে নামে ফোল্ডার বানিয়েছেন সেখানে) সেইভ করুন।
২. এখন হেড ট্যাগ ( *code ) এর মধ্যে কোড টি প্রবেশ করান
<link rel="SHORTCUT ICON" href="images/favicon.ico"/>

খেয়াল করুন  এখানে
images = আপনার ফোল্ডারের নাম।
favicon.ico= আপনার ফ্যাভিকন।

৩. কাজ শেষ এবার ফাইলটি .html/htm formet -এ সেইভ করুন।

৪. মযিলা ফায়ার ফক্স অথবা অপেরা দিয়ে ওপেন করুন এবং দেখুন।
(ইন্টারনেট এক্সপ্লোরার অনেক সময় এটা  display নাও করতে পারে)

এই সাইটেও (cae.com.bd) ফ্যাভিকন ব্যাবহার করা হয়েছে একটু উপরে তাকান।

যদি কোন সমস্যা হয় অথবা বিস্তারিত জানতে হলে আমাকে মেইল করুন এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে। -এ ।

ট্যাগ:

মন্তব্য লেখার জন্য লগিন করুন!