
আমার একজন ঘনিষ্ট মানুষ বাবুল ভাই। থাকেন ইটালিতে। একদিন সকাল ৯ টার দিকে আমি উনাকে ফোন করলাম একটা বিশেষ কাজে। ফোনে বাবুল ভাইয়ের কন্ঠ শুনেই বুঝতে পারলাম বেচারাকে গভীর ঘুম থেকে জাগিয়ে দিয়েছি। কারন ইটালিতে তখন ভোর ৪টা। এই ধরনের ঘটনা আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। কারন অনেক সময় আমাদের জানা থাকে না এক দেশ থেকে আরেক দেশের সময়ের পার্থক্য। এই মূহুর্তে সিয়াটলে কয়টা বাজে কিংবা কায়রোতে?
হ্যাঁ আপনাদেরকে এখন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি শুধু সময়ের পার্থক্য না রিয়েল টাইম ঘড়ি দেখতে পাবেন। সাইটটির নাম
24timezones। এই সাইটে ফ্লাশ ফাইলের মাধ্যমে সারা পৃথিবীর মানচিত্রের উপর ক্লিক করে আপনি যে কোন সিটির রিয়েল টাইম ঘড়ি দেখতে পাবেন।
মন্তব্য