কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Thursday, Jul 29th

Last update:08:29:28 AM GMT

> কাজের ওয়েব সাইট > Bing এর সব Wallpaper এক সাথে!
  • জনপ্রিয় ট্যাগ

  • সর্বাধিক পঠিত ট্যাগ

  • সাম্প্রতিক ট্যাগ

  • এলোমেলো ট্যাগ

Bing এর সব Wallpaper এক সাথে!

ইমেইল প্রিন্ট
ব্যবহারকারীর দেয়া রেটিং: / 1
খারাপউত্তম 
altMicrosoft এর সার্চ ইঞ্জিন Bing এর একটি সুন্দর ফিচার হল এর ব্যাকগ্রাউন্ড ইমেজ। প্রতিদিন তারা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি পরিবর্তন করে। আর সত্যি বলতে কি ইমেজগুলি ও খুবই দারুন। এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলোকে আপনি উইন্ডোজের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারেন। যারা প্রতিদিন নতুন নতুন ওয়ালপেপার সেট করতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুন সুযোগ। কিন্তু সবার পক্ষে প্রতিদিন বিং থেকে ওয়ালপেপার সেভ করে রাখা সম্ভব না ও হতে পারে। কেমন হয় যদি বিং এর সব ওয়ালপেপার এক জায়গায় পাওয়া যায়? সেই রকম একটা সাইট হল Bing Image Archive। এই সাইটে বিং এর সব ওয়ালপেপার তারিখ অনুযায়ী রাখা থাকে। ফলে আপনি যে কোন সময় যে কোন তারিখের ব্যাকগ্রাউন্ড ইমেজটি সংগ্রহ করতে পারবেন। তবে সমস্যা একটা আছে! সাইটটিতে সরাসরি ইমেজগুলো ডাউনলোডের ব্যবস্থা রাখা হয়নি। তাই একটু বুদ্ধি খাটিয়ে ইমেজগুলো নিতে হবে। আমি কিভাবে সংগ্রহ করি তা আপনাদেরকে শেয়ার করছি,

ব্রাউজার হিসেবে Mozilla Firefox ব্যবহার করুন এবং এই লিংকে ক্লিক করে Bing Image Archive এ প্রবেশ করুন। উপরের দিকে বিভিন্ন দেশের কিছু পতাকা আছে। যেসব পতাকার পাশে টিক চিহ্ন নেই তাতে টিক চিহ্ন দিন। এবার ধরা যাক, বিং কানাডার ২রা মার্চ ২০১০ এর ইমেজটি(ক্যাঙ্গারু) আপনি ওয়ালপেপার হিসেবে সেট করবেন। ইমেজটিতে ক্লিক করুন। ফুল সাইজ ইমেজ দেখতে পাবেন। এবং নিচে টাইটেল লেখা আছে "Eastern gray kangaroo mother carrying joey in pouch......"। এই রকম প্রত্যেকটা ইমেজের নিচেই টাইটেল আছে। টাইটেলের কিছু অংশ কপি করে নিন(যেমন:- Eastern gray kangaroo mother)। এবার ব্রাউজারের View - Page Source এ ক্লিক করুন। পেজটির সোর্স এডিটরে ওপেন হবে। সোর্স এডিটরে Edit - Find এ ক্লিক করুন। নিচের Find বক্স দেখতে পাবেন। ফাইন্ড বক্সে রাইট মাউস ক্লিক করে Paste ক্লিক করুন। দেখবে সোর্স এ একটা লাইন হাইলাইট হবে(Eastern gray kangaroo mother)। হাইলাইট হওয়া অংশের পরেই দেখুন লেখা আছে "

কি, পড়তে পড়তেই ক্লান্ত হয়ে গেছেন নাকি? প্রথমবার জটিল মনে হলে ও আসলে এটা ৫০ সেকেন্ডের একটা খুব সহজ কাজ। দু একবার করলেই দেখবেন একদম সহজ।

মন্তব্য 

 
# মোঃ জাহিদুর রহমান 2010-03-10 19:17
এ ছাড়া অন্য আরএকটি সহজ উপায় হচ্ছে
ছবির উপর রাইট বাটন ক্লিক >copy Image Location এ ক্লিক> এবার নতুন ট্যাব খুলে অথবা ডাউনলোড ম্যানেজারের এ্যাড্রেসবারে পেস্ট করুন। দেখবেন লিংকএর শেষে.jpg এর পরে &w=100 এই লেখা আছে এটা মুছে দিয়ে এন্টার চাপুন দেখবেন ছবিটি ওপেন হয়েছে এখন আপনি সেভ করে নিতে পারবেন। ধন্যবাদ।
 
 
# মানিক ঘোষ 2010-03-12 11:49
প্রথমে Internet Explorer open করে [http://www.bing.com open করুন।তার পর ছবির উপর রাইট বাটন ক্লিক >save backgrund as করে এখন আপনি সেভ করে নিতে পারবেন।
 
 
# মোঃ জাহিদুর রহমান 2010-03-14 09:04
Quoting মানিক ঘোষ:
প্রথমে Internet Explorer open করে [http://www.bing.com open করুন।তার পর ছবির উপর রাইট বাটন ক্লিক >save backgrund as করে এখন আপনি সেভ করে নিতে পারবেন।

এখান থেকে তো একদিনের একটি ওয়ালপেপার ডাউনলোড করা যাবে তাই না? আর উপরের লিংক হচ্ছে একটি আর্কাইভ।[url:er ror]
 

মন্তব্য লেখার জন্য লগিন করুন!