
Yahoo, MSN এর মত Skype ও একটি জনপ্রিয় মেসেঞ্জার। বিশেষ করে যারা ভয়েস চ্যাট করেন তাদের কাছে এটি বেশি জনপ্রিয়। এর ভয়েস কোয়ালিটি অন্যান্য মেসেঞ্জারের চাইতে ভাল। স্কাইপির ওয়েবসাইটে সাধারনত এর ওয়েব ভার্শন ইনস্টলারটি দেওয়া থাকে, যা সেটাপ করার সময় সবকিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করে। ফলে পিসি ফরম্যাট করলে বা কোন কারনে স্কাইপি আনইনস্টল হয়ে গেলে আবার ডাউনলোড করতে হয়। আমরা অনেকেই হয়ত জানি না Skype এর একটা Business version আছে। এই ভার্শনটি Standalone ফলে একবার ডাউনলোড করে ফেললে আর বার বার ওয়েব থেকে সেটাপ করতে হয় না।
এই লিংক থেকে আপনারা স্কাইপির বিজনেস ভার্শনটি ডাউনলোড করতে পারেন। বর্তমানে ভার্শন ৪.২ ডাউনলোডের জন্য দেওয়া আছে।