
ওসিআর সম্পর্কে হয়তো আমরা কম বেশি অনেকেই জানি। আর একটি একটি পোস্টও ছিল ওসিআর সম্পর্কে। তারপর একটু সংক্ষেপে বলি ওসিআর হচ্ছে অপটিক্যাল কারেক্টার রিকগনিশন। এর সাহায্যে আমরা স্ক্যান করা যে কোন ডকুমেন্টকে টেক্সট আকারে পরিবর্তন করতে পারি। ফলে সহজেই আপনি নির্দিষ্ট টেক্সট পেয়ে যাচ্ছেন। আমার এ পোস্টটি প্রায় এক রকম। কিন্তু শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটি কনর্ভাট করা যায়, তবে কোন স্ক্যান করা ডকুমেন্ট থেকে নয়। এটি বহুল প্রচলিত পিডিএপ (পোর্টেবল ডকুমেন্ট ফাইল) থেকে সরাসরি টেক্সট এ কনভার্ট করার জন্য একটি ফ্রি সফটওয়্যার।
সফটওয়্যারটি ডাউনলোড করে আপনি আপনার যে কোন পিডিএফ ডকুমেন্টকে সহজেই টেক্সট আকারে কনভার্ট করে নিতে পারেন। যা কিনা পরবর্তীতে আপনাকে মডিফাই করতে সহায়তা করবে। যাই হোক প্রথমে এ সাইট থেকে ডাউনলোড করে নিন :
www.pdfocr.net। এটি প্রায় ১১ মেগাবাইটের একটি সফটওয়্যার। ডাউনলোড করুন এবং সেটআপ করে নিন। এরপর লক্ষ্য করুন PDF OCR এবং PDF OCR (Editor) নামে দুটি আলাদা আলাদা উইন্ডো প্রদর্শন করবে। PDF OCR এ আপনার কাঙ্থিত ডকুমেন্টটি চালু করুন এবং Start OCR বাটনে ক্লিক করুন। এখন আপনার হিসেব অনুযায়ি আপনি কি করবেন, করে নেন। দেখুন ডানপাশের PDF OCR (Editor) বক্সে টেক্সট আকারে লেখা প্রদর্শিত হচ্ছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এটি শুধুমাত্র ইংরেজি টেক্সটের ক্ষেত্রে কাজ করবে।
মন্তব্য