আপনার কাছে স্ক্যান করা একটা ইমেজ আছে যার কিছু লেখা পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি বুঝতে পারছেন না কোন ফন্ট দিয়ে এটি লেখা হয়েছিল। অথবা কোন কোম্পানীর লোগো আবার তৈরী করতে হবে যার ফন্ট ইনফরমেশন আপনার কাছে নেই। যারা এই ধরনের সমস্যায় পরে থাকেন তাদের কথা ভেবেই তৈরী করা হয়েছে কিছু ওয়েবসাইট। এরকম দুটো ওয়েবসাইট হচ্ছে:WhatTheFont
Identify A Font
WhatTheFont এ গেলে দুটো অপশন আসবে। Local File: এবং URL:। যদি আপনার কম্পিউটারে রাখা কোন ইমেজ থেকে ফন্টের নাম বের করতে চান তাহলে Local File: এ ব্রাউজ করে ইমেজটি দেখিয়ে দিন এবং অনলাইনের কোন ইমেজ থেকে ফন্টের নাম বের করতে চাইলে URL: এ এড্রেস দিন। Upload Image বাটনে ক্লিক করলে ইমেজের পাশে টেক্সট দেখাবে যদি কোন টেক্সট ভুল দেখায় সেটা ঠিক করে দিন এরপর নিচের Search বাটনে ক্লিক করুন কি কি ফন্টের সাথে এই লেখা মিলছে তার একটা তালিকা দেখাবে সেখানে আপনি খুঁজে পাবেন কোন ফন্ট দিয়ে এটি লেখা হয়েছে। উদাহারন হিসেবে চিত্র-২ এর লিংকটি URL: এ দিন Upload Image বাটনে ক্লিক করুন। দেখুন সব অক্ষর ঠিক মত দেখাচ্ছে কিনা না দেখালে ঠিক করে লিখে দিন এবং Search বাটনে ক্লিক করুন রেজাল্ট পেয়ে যাবেন কি ফন্ট দিয়ে লেখা হয়েছিল।

Identify A Font এ একটু ভিন্ন পদ্ধতিতে আপনাকে ফন্টের নাম খুঁজে পেতে সাহায্য করবে। এই সাইটে গেলে আপনাকে পর পর কিছু প্রশ্ন করা হবে আপনি প্রশ্নগুলোর উত্তর যতটা সম্ভব সঠিক দিতে পারলেই আপনার কাংক্ষিত ফন্টের নাম পেয়ে যাবেন। Identify A Font এ গিয়ে Identify a font by appearance এর নিচে Identify বাটনে ক্লিক করুন। এবং প্রশ্নগুলোর উত্তর যতটা সম্ভব সঠিকভাবে দিতে থাকুন। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আপনাকে একটা লিস্ট দেখাবে যেখান থেকে আপনি ফন্টের নাম পেয়ে যাবেন।




