১. সিডিটি ড্রাইভে প্রবেশ করান।
২. Nero StartSmart চালু করুন।
৩. Copy and Backup থেকে Copy CD/DVD(আপনার প্রয়োজন অনুযায়ী) তে ক্লিক করুন।
৪. Destination drive এ Image Recorder সিলেক্ট করুন।
৫. Copy বাটনে ক্লিক করুন। ইমেজ ফাইল কোথায় সেভ হবে তা দেখিয়ে Save দিন। িডস্ক ইমেজ তৈরী করার প্রক্রিয়া শুরু হবে। অপেক্ষা করুন কিছুক্ষনের মধ্যেই তা তৈরী হয়ে যাবে।
কাজ শেষ হয়ে গেলে .nrg এক্সটেনশনযুক্ত একটা ফাইল পাবেন এটিই ইমেজ ফাইল। যা পরবর্তীতে Nero চালু করে Copy and Backup -> Burn image to disk দিয়ে রাইট করতে পারবেন। এখানে উল্লেখ্য যে ইমেজ তৈরী করা জন্য আপনার পিসিতে রাইটার থাকাটা বাধ্যতামূলক নয়। সাধারন ড্রাইভ থাকলে ও কাজ হবে।
এই ইমেজ ফাইলকে আপনি ডিস্কে রাইট না করে ও ব্যবহার করতে পারবেন। এজন্য Nero তে ImageDrive নামে একটা প্রোগ্রাম আছে। Nero StartSmart চালু করে Application ->Nero ImageDrive এ ক্লিক করুন। এটি প্রথমবার চালু হলে এনাবল করবেন কিনা জানতে চাইবে। Yes দিন। Second Drive এর অধীনে Enable Drive এ টিক চিহ্ন দিন। Second Drive নামে একটা ট্যাব দেখতে পাবেন। এবং সেই সাথে আপনার পিসিতে My Computer এ দ্বিতীয় আরেকটা ডিভিডি ড্রাইভ দেখতে পাবেন। এটি একটি ভার্চুয়াল ড্রাইব। যাইহোক, Second Drive ট্যাবে যান (...) বাটনে ক্লিক করে আপনার সেভ করা ইমেজ ফাইলটি দেখিয়ে দিন। Load বাটনে ক্লিক করুন। এবার My Computer এ দ্বিতীয় ডিভিডি ড্রাইভে আপনি ডিস্কটি দেখতে পাবেন। যা আসল সিডি/ডিভিডি যেভাবে ব্যবহার করেন সেভাবেই করতে পারবেন। এটি বন্ধ করতে চাইলে Second Drive ট্যাবে Eject বাটনে ক্লিক করতে হবে।






মন্তব্য
দোয়া করি আল্লাহ তায়ালা আপনার জ্ঞান দান করুন
আমীন।
cae.com.bd/-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B8-%E0%A6%93-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82/2332-nrg-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-iso-%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8