কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Friday, Mar 19th

Last update:01:24:31 AM GMT

> টিপস ও ট্রাবলশুটিং > Acronis Rescue Media BootCD ব্যবহার করে ড্রাইভের ইমেজ তৈরী করুন সহজে
 
  • জনপ্রিয়

  • সর্বশেষ

 


Acronis Rescue Media BootCD ব্যবহার করে ড্রাইভের ইমেজ তৈরী করুন সহজে

ইমেইল প্রিন্ট
ব্যবহারকারীর দেয়া রেটিং: / 0
খারাপউত্তম 
altবর্তমানে ভাইরাসের উৎপাত এত বেড়ে গেছে যে, কিছুতেই কিছু হয় না। কোন এন্টিভাইরাসই ১০০% নিরাপত্তা দিতে পারছে না। ফলে কিছু দিন পরপরই পিসি ফরম্যাট করতে হচ্ছে। আমি ভাইরাসের যন্ত্রনায় গতকাল করলাম। অথচ আমার পিসিতে Kaspersky Internet Security 2010 সর্বশেষ আপডেট সহ ছিল। যাইহোক, আমাদের এই যন্ত্রনাটা মেনে নিতে হবে। আমাদের এখন যেটা করতে হবে তা হল কিভাবে এই ইনস্টলেশন প্রক্রিয়াটা কম সময়ে করা যায়। কারণ একবার পিসি ফরম্যাট করে উইন্ডোজ সহ অন্যন্য সফটওয়্যার ইনস্টল এবং প্রয়োজনীয় সব সেটিংস ঠিক করতে কমপক্ষে এক/দেড় ঘন্টা সময় লাগে। এই সময়টাকে আপনি কমিয়ে আনতে পারেন একটা পদ্ধতিতে। আর সেটা হল সম্পূর্ন সিস্টেম ড্রাইভের একটা ইমেজ তৈরী করে রাখা। বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় এই কাজের জন্য। আমার কাছে Acronis এর ইউটিলিটি সফটওয়্যারগুলো বেশ ভাল মনে হয়েছে। Acronis এর সব ডিস্ক ইউটিলিটি সফটওয়্যার মিলে একটা বুটেবল সিডি আছে যা Acronis Rescue Media BootCD নামে পরিচিত। চলুন দেখা যাক, কিভাবে Acronis Rescue Media BootCD ব্যবহার করে আপনি সিস্টেম ড্রাইভের একটা ইমেজ তৈরী করবেন এবং পরবর্তীতে প্রয়োজনে তা রিস্টোর করবেন।

প্রথমে আপনি Acronis Rescue Media BootCD এর ISO ফাইলটি ডাউনলোড করে সিডিতে বার্ন করে নিন। নিচে কয়েকটা ডাউনলোড লিংক দেওয়া হল। যে কোন একটা থেকে ডাউনলোড করে নিন।

Hotfile Full Rapidshare Full Hotfile Part-1 Part-2 Uploading Part-1 Part-2

ডিস্ক ইমেজ তৈরী:
ডিস্ক ইমেজ তৈরী করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। তা হল সিস্টেম ড্রাইভ ফরম্যাট করে আবার নতুন করে সব করতে হবে। আর আপনি যদি সেটা করতে না চান(আমার মত) কিছুদিন অপেক্ষা করুন যখন আপনার পিসিটা ফরম্যাট করা ফরজ হয়ে যাবে তখন এই কাজটা করে নেবেন। যাইহোক, উইন্ডোজ সেটাপ এবং অন্যান্য সব সফটওয়্যার ইনস্টল করার পর যখন আপনার পিসিটা কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে তখন নিচের ধাপগুলো অনুসরন করুন।

১. Acronis Rescue Media BootCD দিয়ে আপনার পিসি বুট করুন।
২. অনেকগুলো ইউটিলিটির নাম দেখতে পাবেন। ২য় নাম্বারে Acronis Master Image Creator এ ক্লিক করুন।
৩. To configure Acronis Master.......মেসেজটা দেখলে OK ক্লিক করুন।
৪. Network Adaptor এর একটা সেটিং আসবে Cancel ক্লিক করুন।
৫. Acronis Master Image Creation Wizard চালু হবে। Next ক্লিক করুন।
৬. কোন ড্রাইভের ইমেজ তৈরী করবেন তা সিলেক্ট করতে হবে। সাধারনত আমরা C: ড্রাইভেই করি। ধরে নিচ্ছি আপনি ও তাই করেছেন। C: সিলেক্ট করে Next ক্লিক করুন।
৭. ইমেজটি কোন ড্রাইভে সেভ করবেন তা সিলেক্ট করুন। এবং ইমেজের একটা নাম দিন। খেয়াল রাখবেন, আপনি সম্পূর্ন C: ড্রাইভের ইমেজ তৈরী করবেন তাই আপনার ইনস্টল করা সফটওয়্যারের উপর নির্ভর করে ইমেজ ফাইলের সাইজ ৪ থেকে ৮/১০ গিগাবাইট ও হতে পারে। তাই এমন একটা ড্রাইভ সিলেক্ট করুন যেখানে পর্যাপ্ত খালি স্পেস আছে। Next ক্লিক করুন।
৮. Options এ Compression Lavel এ ক্লিক করে Maximum সিলেক্ট করুন। Next ক্লিক করুন।
৯. Comment লিখে দিন সামান্য করে :)। Next ক্লিক করুন।
১০. Proced বাটনে ক্লিক করে শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
আপনার পিসির ইমেজ তৈরী এখন আপনার যখনই প্রয়োজন হবে এটা নিচের নিয়মে রিস্টোর করতে পারবেন। মাত্র ১০/১৫ মিনিটে আপনি পেয়ে যাবেন ফ্রেশ উইন্ডোজ সেটাপ।

ডিস্ক ইমেজ রিস্টোর:
১. Acronis Rescue Media BootCD দিয়ে আপনার পিসি বুট করুন।
২. ১৩ নাম্বারে Acronis True Image Echo Workstation with Acronis Universal Restore (Full Version) এ ক্লিক করুন।
৩. Recovery তে ক্লিক করুন। Next ক্লিক করুন।
৪. ইমেজ ফাইলটি যে লোকেশনে আছে তা দেখিয়ে দিন। Next ক্লিক করুন।
৫. Restore disk on partitions সিলেক্ট করে Next ক্লিক করুন।
৬. C: সিলেক্ট করুন। Next ক্লিক করুন।
৭. আবার C: সিলেক্ট করুন। Next ক্লিক করুন।
৮. Active সিলেক্ট করে Next ক্লিক করুন।
৯. Partition Size কিছু পরিবর্তন করার দরকার নেই। Next ক্লিক করুন।
১০. Next Partion Selection এ No, I do not সিলেক্ট করে Next ক্লিক করুন।
১১. Options এ  কিছু পরিবর্তন করার দরকার নেই। Next ক্লিক করুন।
১২. Proced বাটনে ক্লিক করে শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

মন্তব্য 

 
# রাসেল আহমেদ 2010-01-14 16:29
এর উপর বাংলা একটা টিউটোরিয়াল পেতে এখানে দেখুন

সফটওয়ারটির মিডিয়া ফায়ার লিংক
 
 
# রাসেল আহমেদ 2010-01-14 16:31
স্যরি লিংক ভুল হয়ে গেছে

বাংলা টিউটোরিয়ালটির লিংক http://raselblog.co.cc/archives/21


সফটওয়ারটির মিডিয়াফায়ার লিংক http://www.mediafire.com/download.php?ttjenn4z45z
 
 
# jewelfuji 2010-01-14 17:20
জুয়েল ভাই খুব কাজের জিনিষ দিয়েছেন আমি হিরেন বুট সিডি ব্যবহার করি যার মধ্যে
Acronis Image Interprise আছে যা দিয়ে ব্যাকআপ Image করে রেখেছি কোন সমস্যা হলে Restore image করি ।
 
 
# ফেরদৌস 2010-01-14 22:04
আমি আগেই করে রেখেছি। পোষ্টের জন্য ধন্যবাদ।
 
 
# সোহেল 2010-01-15 10:44
রিস্টোর করার আগে c Drive কে ত ফরম্যাট করতে হবে...
 
 
# হাফেজ মাওলানা হুমায়ূন কবীর 2010-01-15 17:01
ধন্যবাদ
খুব কাজের একটি টিপস
 
 
# pinaki 2010-01-16 10:11
আমার সিস্টেম ড্রাইভের ইমেজ দিয়ে কি অন্য কোন পি সি তে উইন্ডোজ সেটাপ দেওয়া যাবে?
 
 
# jewelfuji 2010-01-19 10:16
না হবে না, হলেো ঠিক মতো কাজ করবে না।ধন্যবাদ
http://downloadbazarbd.blogspot.com
 
 
# আরাফাত রহমান 2010-01-17 11:16
লেখক এই লেখাটিতে বলেছেন- "যাইহোক, আমাদের এই যন্ত্রনাটা মেনে নিতে হবে।"
আমি লেখকের এই কথার সাথে একমত নই। পাইরেডেট সফটওয়ার ব্যবহার করলে এই যন্ত্রনা মেনে নিতে হবে। আপনি জেনুইন উইন্ডোজ ব্যবহার করে Avast Home Edition ব্যবহার করলেই ভাইরাস মুক্ত থাকতে পারেন।
আর আপনি যদি কোনটি ভাইরাস কোনটি ভালো সফটওয়্যার সেটা না বুঝে ভাইরাস ইন্সটল করে ফেলেন তাহলে তো যন্ত্রনা থাকবেই।

সবচেয়ে ভালো সমাধান হচ্ছে লিনাক্স ব্যবহার করা। আপনি উবুন্টু কিংবা লিনাক্স মিন্ট ব্যবহার করে আপনার যন্ত্রনা লাঘব করতে পারেন।
 
 
# ফেরদৌস 2010-01-18 18:49
Quoting আরাফাত রহমান:
লেখক এই লেখাটিতে বলেছেন- "যাইহোক, আমাদের এই যন্ত্রনাটা মেনে নিতে হবে।"
আমি লেখকের এই কথার সাথে একমত নই। পাইরেডেট সফটওয়ার ব্যবহার করলে এই যন্ত্রনা মেনে নিতে হবে। আপনি জেনুইন উইন্ডোজ ব্যবহার করে Avast Home Edition ব্যবহার করলেই ভাইরাস মুক্ত থাকতে পারেন।
আর আপনি যদি কোনটি ভাইরাস কোনটি ভালো সফটওয়্যার সেটা না বুঝে ভাইরাস ইন্সটল করে ফেলেন তাহলে তো যন্ত্রনা থাকবেই।

সবচেয়ে ভালো সমাধান হচ্ছে লিনাক্স ব্যবহার করা। আপনি উবুন্টু কিংবা লিনাক্স মিন্ট ব্যবহার করে আপনার যন্ত্রনা লাঘব করতে পারেন।

@ আরাফাত রহমান, আপনার কি মনে হয় জেনুইন উইন্ডোজ ব্যবহার করে Avast Home Edition ব্যবহার করলেই ভাইরাস মুক্ত থাকতে পারবেন।
Avast Home Edition তো Freeware. আর জেনুইন উইন্ডোজ তো অনেকেই ব্যবহার করেন।হ্যা Linux Distribution ব্যাবহার করা যেতে পারে, কিন্তু কতজন সেটা ব্যবহার করতে জানেন।
 
 
# JAKIR HUSSAIN 2010-01-21 08:31
Avast Home Edition kichui hoina. amar pc te kuno anti virus e nai tao khub valo achi.
 
 
# A.K.M.SAIEDE 2010-02-07 00:04
আমি সফটওয়্যারটা ইনস্টল করেছি এবং দেখলাম যে পিসি রিবুট না দিয়েও ড্রাইভের ইমেজ বেকআপ নেয়া যায়। প্রশ্ন হচ্ছে এই ইমেজ রিস্টোর করা যাবে কিনা??
 
 
# Saad Amin 2010-02-28 12:58
Jewel vi Not working for Windows Server 2003 , is there any version or solution for windows Server 2003 ?
 

মন্তব্য লেখার জন্য লগিন করুন!