প্রথম পদ্ধতি:
১. My Computer আইকনে রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management চালু হবে।
২. Computer Management (Local) -> System Tools -> Shared Folders -> Sessions এ ক্লিক করুন। ডানপাশের প্যানে কোন কোন ইউজার কানেক্টেড আছে দেখাবে।
৩ক. সবাইকে ডিসকানেক্ট করতে চাইলে, Action মেন্যুতে ক্লিক করে Disconnect All Sessions এ ক্লিক করুন।
৩খ. নির্দিষ্ট কোন ইউজারকে ডিসকানেক্ট করতে চাইলে, ডানপাশের প্যান থেকে সেই ইউজারকে সিলেক্ট করুন। এবার রাইট ক্লিক করে Close Session এ ক্লিক করুন।
দ্বিতীয় পদ্ধতি:
১. Start Menu -> Run এ ক্লিক করুন।
২. cmd লিখে এন্টার দিন। Command Prompt চালু হবে।
৩. net session লিখে এন্টার দিন। কোন কোন ইউজার কানেক্টেড আছে তা দেখাবে।
৪. net session /delete লিখে এন্টার দিন। সব ইউজারের জন্য একে একে জিজ্ঞাসা করা হবে। y লিখে এন্টার দিন। কোন ইউজারকে ডিসকানেক্ট না করতে চাইলে n লিখে এন্টার দিন।
মনে রাখবেন, শুধুমাত্র Administrators অথবা Power Users গ্রুপের সদস্যগন এই কাজটা করতে পারবেন।





