কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Monday, Mar 22nd

Last update:06:38:02 PM GMT

> প্রথম পাতা
 
  • জনপ্রিয়

  • সর্বশেষ

 


  • জনপ্রিয়

  • সর্বাধিক পঠিত

  • সাম্প্রতিক

  • এলোমেলো

ট্যাগ:email

Outlook এর স্টার্টআপে Outlook Today বন্ধ করা:
Outlook চালু হওয়ার পর বাই ডিফলট Outlook Today দেখা যায়। যেখানে calender, messages, tasks ইত্যাদির তথ্য থাকে। অনেকেই পছন্দ করেন Outlook চালু হওয়ার পর বাই ডিফলট Outlook Today না এসে সরাসরি যেন Inbox দেখায়। এজন্য Outlook Today তে উপরের ডান কোনায় Customize Outlook Today ... তে ক্লিক করুন।

When starting, go directly to Outlook Today থেকে টিক মার্ক তুলে দিয়ে Save Changes এ ক্লিক করুন। এরপর থেকে আউটলুক চালু হওয়ার পর সরাসরি ইনবক্স এ চলে যাবে।

 

বিস্তারিত...  

PST ফাইল কম্পেক্ট করা:
আউটলুক অনেকদিন ধরে ব্যবহার করতে করতে এর পিএসটি ফাইলের সাইজ অনেক বড় হয়ে যায়। বড় হতে হতে এক পর্যায়ে আউটলুক প্রচন্ড স্লো হয়ে যায়। তাই মাঝে মাঝে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলুন। একটু খেয়াল করলে দেখবেন বিশাল পরিমান ইমেইল ডিলিট করার পর ও আপনার পিএসটি ফাইলের সাইজ তেমন ছোট হয়নি। অনেকটা ইমেইল ডিলিট করার আগের সাইজে রয়ে গেছে। এজন্য আপনাকে পিএসটি ফাইলটা কম্পেক্ট করতে হবে।

বিস্তারিত...  

PST ফাইলের ডিফল্ট লোকেশন পরিবর্তন করা:
Outlook এর ইমেইল, এটাচমেন্ট সব কিছুই(একাউন্ট সেটিংস ছাড়া) থাকে একটা ফাইলে। যা সাধারনত Outlook.pst নামে থাকে। এই ফাইলটির ডিফল্ট লোকেশন হল C:\Documents and Settings\User_Name\Local Settings\Application Data\Microsoft\Outlook\ এ। আমরা জানি বিভিন্ন কারণে পিসি ফরম্যাটের দরকার হয়। আর ফরম্যাট করার সময় আপনার যদি Outlook.pst ফাইলটি ব্যাকআপ নেওয়ার কথা মনে না থাকে তাহলে মূহুর্তের মধ্যেই সব শেষ।

বিস্তারিত...  

অনাকাংখিত ইমেইলের হাত থেকে কিভাবে মুক্ত থাকা যায় সে বিষয়ে অনাকাংখিত ইমেইলের হাত থেকে মুক্ত থাকুন শিরোণামে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম৷ এই পদ্ধতির ফলে অনাকাংখিত ইমেইলের উপদ্রব অনেকখানি কমানো সম্ভব হলেও একেবারে বন্ধ করা সম্ভব হয় না৷ কাজেই যদি আপনার ইমেইল ঠিকানাটা দুর্ভাগ্যবশত কোন স্প্যামারের হাতে পড়েই যায় এবং সে যদি আপনাকে নিয়মিতভাবে জালাতেই থাকে, তাহলে আপনার কি করা উচিত্‍? এরকম অবস্থায় শুধু একটা কাজই করা যেতে পারে, তা হল ঐ ঠিকানা থেকে যেন কোন ইমেইল আসতে না পারে সে ব্যবস্থা করা৷

 

বিস্তারিত...  

দুই দিনের এই দুনিয়ায় যারা অনাকাংক্ষিত ইমেইল থেকে নিজের ইনবক্সকে বাঁচিয়ে একটু শান্তিতে থাকতে চান তাদের জন্য মজার একটা ওয়েব সাইট হল "১০ মিনিটের ইমেইল"। এই সাইটে গিয়ে কোন রকম রেজিস্ট্রেশন ছাড়াই মুহুর্তের মধ্যেই আপনি ইমেইল একাউন্ট পেয়ে যাবেন। এই একাউন্টে আপনি ইমেইল রিসিভ করা, রিপ্লাই দেওয়া সবই করতে পারবেন শুধু একটাই শর্ত, আপনার এই একাউন্টের আয়ু মাত্র ১০ মিনিট!!! তাহলে কি হবে এই ক্ষণস্থায়ী একাউন্ট দিয়ে?

 

বিস্তারিত...  

সাধারণত আমরা প্রতিটা ইমেইলের নিচে, বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো ইমেইলের নিচে নিজের নামের সাথে আরো কিছু তথ্য যুক্ত করে দেই। সেটা হতে পরে নিজের ওয়েবসাইটের ঠিকানা, মোবাইল নম্বর, বাসস্থানের ঠিকানা, প্রতিষ্ঠানের নাম বা এরকম অন্য কিছু। কিন্তু প্রতিটা ইমেইল লেখার পর গতানুগতিকভাবে এই তথ্যগুলো লেখাটা বেশ বিরক্তিকর। তাই জনপ্রিয় প্রায় প্রতিটি মেইল সার্ভিসেই স্বয়ংক্রিয়ভাবে এই তথ্যগুলো যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। এটাকে ইমেইল সিগনেচার বলা হয়।


বিস্তারিত...  
অনেক User এর Mailbox চেক করলে দেখা যায় Inbox, Sent Items, Deleted Items মিলে প্রায় হাজারের উপর Mail জমে আছে। কিন্তু User জানেনা Outlook সব মেইলগুলো কে একটি ফাইলের মধ্যে রাখে। এবং এই ফাইলের সাইজ কয়েক গিগাবাইট পর্যন্ত হয়ে যায়। এতে Outlook এর Performance slow হয়ে যায়। আর যে কোন সময় ফাইলটিতে এরর্ দেখা দিতে পারে। এইসব কারণে বা আপনার মেইল গুলো Backup বা অন্য কোথাও নেয়ার জন্য আপনি Outlook 'pst' ফাইল তৈরি করতে পারেন।
বিস্তারিত...  
মেইল চেকের সবচেয়ে বিরক্তিকর বিষয় কেনটি বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছেন User name, Password টাইপ করা। আর আপনার টাইপিং স্পীড যদি সন্তোষজনক না হয় কিম্বা ব্যাস্ততার কারনে দ্রুত User name, Password টাইপ করে Enter দিয়ে ফেলেছেন কিন্তু দুটোর কোন একটি হয়তো ভূল টাইপ করেছিলেন তখন নিজের কর্মফলের জন্য হয়তো চুল ছিড়তে ইচ্ছে করবে। তাছাড়া অনেকের বেশ কয়েকটি মেইল একাউন্ট থাকে ফলে প্রত্যেকটি একাউন্টের জন্য আলাদা আলাদা User name, Password মনে রাখাটাও বেশ বিরক্তিকর লাগে। আসলে এমন পরিস্থিতিতে আমরা হরহামেশাই পড়ি।

আচ্ছা কেমন হয় যদি মাত্র একটি কী-বোর্ড কমান্ড দিয়ে একেবারে সোজা মেইলে লগইন করা যায়? হুম! তাহলে তো ভালই হয়। আমার সংগে একমত হলে আসুন একটা মজার কিন্তু খুবই সহজ জিনিস শিখি।
বিস্তারিত...  

ইমেইল এর মাধ্যমে প্রেরনকারীর IP-Address /ISP /Country /District বের করা যায়। প্রথমে আপনাকে ইমেইল এর Header সম্পর্কে জানতে হবে। এখান থেকে Header সম্পর্কে যাবতীয় বিষয় , এখান থেকে বিভিন্ন Email Service Provider Client এর মাধ্যমে Header Retrieve করার নিয়ম জেনে নিন। নিম্নে একটি Email Header এর উদাহরন দেখুনঃ

 

বিস্তারিত...  

ইন্টারনেট ব্যবহার করে অথচ ইমেইল ব্যবহার করেনা এমন ইউজার একজনও খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমরা সাধারণত দুই ধরনের ইমেইল সিস্টেম ব্যবহার করি Webmail এবং POPmail। ওয়েব মেইলের ক্ষেত্রে ইমেইলগুলো ইমেইল সার্ভিস প্রোভাইডারের সার্ভারে থেকে যায়। যেমনঃ ইয়াহু, হটমেইল, জিমেইল ইত্যাদি। আর পপ মেইলের ক্ষেত্রে মেইলগুলো আপনার কম্পিউটারে চলে আসে। আমরা যারা পপ মেইল ইউজার আছি তারা কম্পিউটার ফরম্যাট করে নতুন উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে অথবা অন্য কোন কারনে আগের সমস্ত মেইল হারাইনি এমন ঘটনাও খুব একটা কম না। আজকে আমি বহুল ব্যবহৃত দুইটা ইমেইল ক্লাইয়েন্ট সফটওয়্যার থেকে কিভাবে ইমেইল ব্যাকআপ করবেন সেটাই বলব।

বিস্তারিত...