কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Saturday, Mar 20th

Last update:03:09:19 PM GMT

> প্রথম পাতা
 
  • জনপ্রিয়

  • সর্বশেষ

 


  • জনপ্রিয়

  • সর্বাধিক পঠিত

  • সাম্প্রতিক

  • এলোমেলো

ট্যাগ:freeware

আমরা মাঝে মাঝে ভাইরাস নিয়ে চিন্তায় থাকি এই যেমন কিছুদিন আগে “কনফ্লিকার” নিয়ে চিন্তায় ছিলাম। তবে আপনার যদি একটি আপডেটেড এ্যান্টিভাইরাস থাকে তাহলে চিন্তার কিছু নেই। আবার আপনি যদি একটু হিসাব নিকাশ করে আপনার পিসি চালান তাহলেও আপনি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন। যাই হোক আমি আজকে যা নিয়ে লিখব তা হল ফ্রি সিকিউরিটি টুল। আমার জানা মতে সবাই ফ্রি পাগল তবে অনেকে ভাবে ফ্রিওয়্যার তেমন ভাল না আমিও মনে করি সব ফ্রি জিনিসই কাজের না। অনেক ফ্রিওয়্যার আপনার পিসিকে কিছুটা ধীরগতি করে তোলে আবার অনেক ফ্রিওয়্যার খুব কাজের। যা হোক আমি নিচে ৮টি গ্রেট ফ্রি সিকিউরিটি টুলস দিলাম যা আসলেই কাজের।

 

বিস্তারিত...  

একটি সফটওয়ার ডাউনলোড করবেন, কিংবা কোন গান, কিংবা কোন ডকুমেন্ট, যাই ডাউনলোড করুন না কেন ব্রাউজারের ডিফল্ট ডাউনলোডার দিয়ে তা ডাউনলোড করতে গেলে যথেষ্ট স্পিড পাওয়া যায় না বা বড় কোন ফাইলের ক্ষেত্রে কোন প্রকার রিজিউম ক্যাপাসিটি না থাকার জন্য কাজের সময় ডাউনলোড করতে গিয়ে ব্রাউজিং এর স্পিড পাওয়া যায় না বা হঠাৎ করে কারেন্ট চলে গেলে বিপাকে পড়তে হয়। এসব ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য ব্যবহার করুন Orbit Downloader।

বিস্তারিত...  

Data Recovery সফটওয়্যারের প্রয়োজনীতা কম-বেশী আমরা সবাই বুঝি। সামান্য একটা ওয়ার্ড ডকুমেন্ট মুছে গেলে ও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি সেটা দরকারী ফাইল হয়। ডিলিট হয়ে যাওয়া ফাইল সাথে সাথে উদ্ধার করা তেমন জটিল কোন কাজ না। এর জন্য আপনার প্রয়োজন একটা ভাল ডাটা রিকভারি সফটওয়্যার। অনেক ভাল ভাল ডাটা রিকভারি সফটওয়্যারের নাম আমরা জানি তবে এদের বেশিরভাগই কিনতে হয়। যা সবার পক্ষে সম্ভব হয়না যদি সে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের বিরোধী হয়।

বিস্তারিত...  

মেইলে এটাচ করা অথবা ইন্টারনেটে আপলোড করার সময় ফাইলের সাইজ বড় হয়ে গেলে আমরা ফাইলে কে বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে(Winzip, Winrar ইত্যাদি) কম্প্রেস করি। কম্প্রেস করার পর ও মাত্র কয়েক কিলোবাইটের জন্য অনেক সময় মেইল এটাচমেন্টের এবং ফাইল আপলোডের ফাইল সাইজ সীমাবদ্ধতার কারণে পাঠানো সম্ভব হয় না। এসব ক্ষেত্রে আপনি KGB Archiver ব্যবহার করতে পারেন। KGB Archiver অন্য যে কোন প্রোগ্রামের তুলনায় অনেক বেশী কম্প্রেস করতে পারে। যেমন:- ১.৯০ মেগাবাইটের একটা পাওয়ারপয়েন্ট ফাইলকে যথাক্রমে Winzip করে ১.৫০ মেগাবাইট, Winrar করে ১.৪৫ মেগাবাইট এবং KGB Archiver করে ১.৩৭ মেগাবাইট। সর্বোপরি এটি ফ্রিওয়্যার সফটওয়্যার।

বিস্তারিত...  
ইন্টারনেটে অনেক ধরনের ফ্রিওয়্যার সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে কিছু আছে বিজ্ঞাপন প্রদশর্ন করে আবার কিছু আছে সাথে অন্য সফটওয়্যার ও ইনস্টল করে যা আপনার প্রয়োজন না থাকলে ও ইনস্টল করতে হয়। অনেক ফ্রিওয়্যার আছে যা ফ্রিওয়্যারের আড়ালে ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজান, ব্যাকডোর, ম্যালওয়্যার ইত্যাদি হিসেবে কাজ করে। এসব ঝামেলা থেকে মুক্ত কিছু মাল্টিমিডিয়া সফটওয়্যারের কথা আপনাদের জানাব যা সত্যিকার অর্থে ফ্রিওয়্যার। সফটওয়্যারগুলোর নাম সহ সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল:

বিস্তারিত...  
বাংলাদেশের বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারী উইন্ডোজ ব্যবহার করেন। কিন্তু উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন(অপ্রিয় হলেও সত্য)। আচ্ছা, আমাদের দেশে যদি কখনো সফটওয়্যার পাইরেসি আইন কঠোরভাবে প্রযোগ করা হয় তখন কি হবে? কম্পিউটার ব্যবহার করা ছেড়ে দেবেন? এটা সম্ভব নয়। তাই আমাদেরকে বিকল্প ফ্রি সফটওয়্যার ব্যবহারে উৎসাহী হতে হবে। ফ্রি সফটওয়্যার ব্যবহারের জন্য লিনাক্স এনভাইরনমেন্ট সবচেয়ে উপযোগী। কিন্তু বেশির ভাগ ব্যবহারকারীই লিনাক্সে অভ্যস্ত নন। আর হটাৎ করে উইন্ডোজ ছেড়ে লিনাক্সে যাওয়াটা সবার পক্ষে সম্ভব ও নয়। তাই এই ব্যাপারটা মাথায় রেখেই আমাদের এই সফটওয়ার কালেকশনটা করা হয়েছে। আমাদের অনেকেরই ধারনা উইন্ডোজে ভাল কোন সফটওয়্যার ফ্রি পাওয়া যায় না। আসলে ধারনাটা সঠিক নয়। উইন্ডোজের জন্য ও অনেক প্রফেশনাল মানের সফটওয়্যার ফ্রি পাওয়া যায়। এই রকম কিছু সফটওয়্যার নিয়েই আমাদের এই সিডি। এই সিডিতে একজন ডেস্কটপ ইউজারের সাধারনভাবে যা যা সফটওয়্যার লাগতে পারে প্রায় সব ধরনের সফটওয়্যারই রাখা হয়েছে। নিচে সম্পূর্ন তালিকাটা দেওয়া হল। এই সিডিটি আপনি সংগ্রহ করতে পারবেন নিচে উল্লেখিত ঠিকানা থেকে।

বিস্তারিত...  

Windows XP তে কোনো folder এর background এ ছবি যুক্ত করতে চাইলে WindowpaperXP সফটওয়্যারটি ব্যবহার  করতে পারেন। এটি একটি ফ্রিওয়্যার। এর সেটাপ ফাইলের সাইজ ও ছোট মাত্র ২.০৯ মেগাবাইট। তাই সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন।

 

বিস্তারিত...  

পিডিএফ(PDF) একটি জনপ্রিয় এবং প্রয়োজনীয় ফাইল ফরমেট । পিডিএফ ফাইল ওপেন করার জন্য আমরা সাধারনত Adobe Acrobat Reader ব্যবহার করে থাকি । Acrobat Reader পিসিতে অনেক জায়গা নেয় এবং পিডিএফ ফাইল খুলতে অনেক সময় লাগে । এসমস্যা এড়াতে

www.foxitsoftware.com ওয়েব সাইট থেকে Foxit Reader সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করে নিন । এটি আকারে খুব ছোট এবং ইনস্টল হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে । পিডিএফ ফাইল খোলা যায় খুব দ্রুত । তাই দেরি না করে এখনই ডাউনলোড করে নিন এই ফ্রি সফটওয়্যারটি ।

 

আজকে একটা কাজের জন্য কিছু ফ্রি সফটওয়্যার খুঁজছিলাম। কেঁচো খুজতে সাপ বের হবার মত এই লিংকটা পেলাম:D। বেশ কিছু নতুন পুরানো ফ্রি-ওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার আছে এই লিংকটিতে।B-)আশা করি আপনাদের কাজে আসবে।:)

 


বিস্তারিত...  

বিনামূল্যে পাওয়া যায় কিন্তু কাজের দিক দিয়ে পুরোপুরি প্রফেশনাল এই রকম কিছু সফটওয়্যার নিয়ে আগে আলোচনা করেছিলাম। আজ আপনাদের বলব Free Download Manager সম্পর্কে। নাম দেখেই বুঝে গেছেন এটি একটি ডাউনলোড ম্যানেজার। প্রচলিত ডাউনলোড ম্যানেজারগুলো মধ্যে Download Accelerator Plus (DAP), FlashGet ইত্যাদি যথেষ্ট জনপ্রিয়। যদি ও এসব ডাউনলোড ম্যানেজার ফ্রি তে ডাউনলোড করে ব্যবহার করা যায় কিন্তু সবগুলো ফিচার পেতে হলে আপনাকে টাকা খরচ করতে হবে। Free Download Manager সম্পূর্নরুপে ফ্রি এবং ওপেন-সোর্স ভিত্তিক সফটওয়্যার। ফলে অতিরিক্ত সুবিধাগুলো পাওয়ার জন্য কোন রকম টাকা খরচ করার দরকার নেই।

বিস্তারিত...