কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Friday, Mar 19th

Last update:01:24:31 AM GMT

> প্রথম পাতা
 
  • জনপ্রিয়

  • সর্বশেষ

 


ট্যাগ:google
ডিকশনারি শব্দটিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার হয়তো প্রয়োজন হবে না। ইন্টারনেট যেহেতু ইংরেজী ভাষানির্ভর একটি প্রযুক্তি, তাই পরিচিত বলুন আর অপরিচিত বলুন, আমাদের অনেক ইংরেজি শব্দের সম্মূখিন হতে হয়। বাংলাদেশে রয়েছে ইংরেজী থেকে বাংলা ডিকশনারির বিভিন্ন সফটওয়্যার। কিন্তু সব সফটওয়্যারই তো আর সাথে করে চলা সম্ভব নয়। শব্দের বিড়ম্বনা আসলেই একটা বিরাট ঝামেলা। সম্প্রতি গুগল ডিকশনারি নতুন একটি সাইট প্রকাশ করেছে। এতে আপনি ইংরেজী থেকে পৃথিবীর বিভিন্ন ভাষায় শব্দ অনুবাদ করতে পারবেন। অন্যান্য ভাষার পাশাপাশি গুগল বিশ্বে কিন্তু বাংলা ও ভাষা পিছিয়ে নেই।
বিস্তারিত...  
কিছুদিন আগে মিতানুর এর ছেলে গুগলের চেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন বানাইছিলো, এইবার বানাইলো তানিয়া আহম্মেদ এর ছেলে। আসেন সবাই মিলে GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাই। সবার আগে এই লিংকে ঘুরে আসুন। দেখুন আমি GooGle এর চাইতে কত শক্তিশালী Search Engine বানাইলাম।
বিস্তারিত...  
এক কথায় যদি বলি নতুনত্বের সাথে গুগল। বিষয়টি ভুল হবে না। কারণ অনলাইনে যদি সার্চ করি তাহলে, গুগলের কিছু না কিছুর সাথে দেখা হয়ে যায়। যার মধ্যে থাকে চেনা-অচেনা। গত কিছুদিন আগে একটা টিপস পেলাম গুগল এক্সপ্লোর এর উপর। এটি হচ্ছে www.googlegooglegooglegoogle.com এড্রেসটি দেখলে মনে হয় না এটা কোন এড্রেস। মনে হচ্ছে দুষ্টমি করছে। আসলে তা নয়। এই লিঙ্কের সাহায্যে আপনি একসঙ্গে ৪টি পেইজে কাজ করতে পারবেন। ফলে অনলাইনের খোজাখুজি বা গুগলের সার্ভিসগুলো এক্সপ্লোর করতে সুবিধা হচ্ছে। এক সাথে আপনি ৪টি পেইজে আলাদা আলাদা বিষয়বস্তু নিয়ে কাজ করতে পারবেন।
 
সার্চ ইঞ্জিন Google কে আপনি Simple/Scientific Calculator এবং Converter হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রথমে Google এর হোমপেজ খুলুন। এখন আপনি এই সার্চ বক্স থেকে আপনার উত্তর পেয়ে যাবেন। যেমনঃ-
১. সার্চ বক্সে টাইপ করুন 4+3 তারপর 'Search' এ ক্লিক করুন সাথে সাথে আপনি একটি ক্যালকুলেটর আইকন দেখতে পাবেন এবং এর উত্তর পেয়ে যাবেন 4+3=7।
২. আপনি (+)যোগ, (-)বিয়োগ, (*)গুন, (/)ভাগ একসাথে ব্যবহার করতে পারবেন। যেমনঃ- টাইপ করুন 5+2*3 এর উত্তর পেয়ে যাবেন 5+(2*3)=১১।
বিস্তারিত...  

আমরা সাধারণত কোন বিষয় সর্ম্পকে জানতে বা কোনকিছু ইন্টারনেটে খুঁজতে সার্চ ইন্জিন ব্যবহার করে থাকি। আর সার্চ করতে গুগলের জুড়ি নেই। কিন্তু আমরা অনেক সময় কাংক্ষিত সার্চ রেজাল্ট পেতে গুগল ছাড়াও ইয়াহু বা বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। গুগলের সাথে সাথে বর্তমানে বিং সার্চ ইঞ্জিন ও নিজের অবস্থান তৈরী করে নিচ্ছে। আজকে আমি আপনাদের এমন একটি সাইটের ঠিকানা দেব যার সাহায্যে আপনারা একসাথে গুগল এবং বিং এ সার্চ করতে পারবেন। এই সাইটে আপনি কোন কিছু সার্চ দিলে পেজের একপাশে আসে গুগল সার্চের রেজাল্ট আর আরেক পাশে বিং সার্চ এর রেজাল্ট। এর সাহায্যে আপানারা আপনাদের কাংক্ষিত রেজাল্ট খুঁজে পাবেন খুব সহজে। আশা করি আপনাদের ভাল লাগবে।

বিস্তারিত...  

সম্প্রতি Google একটি Toolbar ছেড়েছে, যার নাম Google Toolbar with Sidewiki। এর মাধ্যমে কোন Website সর্ম্পকে Visitor দের মতামত জানতে পারবেন এবং আপনি আপনার মতামত জানাতে পারবেন। এছাড়াও এতে Search Option ছাড়াও আপনি Mail চেক করতে পারবেন। Toolbar-এর মাধ্যমে সরাসরি Google Bookmark, Pagerank চেক করতে পারবেন। Download করুন এই লিংক হতে। Sidewiki সম্পর্কে বিস্তারিত এই লিংকে দেখুন। এই সম্পর্কিত একটি ভিডিও দেখতে পারেন Introducing Google Sidewiki

 
আমরা smsএর গুরুত্ব নিশচই বুঝি, ইমেইল কবে না কবে পড়বে তবে জানবে খবর। প্রবাসী যাদের আপনারপ্রায়ই প্রয়োজন হয় তাদের গুগল থেকে ম্যাসেজ দিতে পারেন, তবে সমস্যা হল প্রতি জনেরজন্য আলাদা ইমেইল একাউনট লাগবে এবং ম্যাসেজ পাবে ১০-৩০ মিনিট পরে, এবং বড় ঝামেলাহল তার মোবাইলটি গুগলে সাথে চুকতি বদ্ধ কিনা। বাংলাদেশে একটেল, ছাড়া আর কেউ এইসুবিধা দেয় না বলে জানি। তবে বিদেশের বেশীর ভাগই এই সুবিধা দেয়। একটু কুটকৌশলেগুগলের ক্যালেন্ডার সার্ভসকে এই smsএর বাহক তৈরী করে নিয়েছি আমি।

বিস্তারিত...  

শিরোণামটা দুর্বোধ্য মনে হলেও বিষয়টা খুবই মজার। সংক্ষেপে একে আবর্তিত গুগল বা বাঁকা গুগলও বলা যেতে পারে। এটি মূলত একটি ওয়েবসাইট যার সাথে একটিমাত্র বিষয় ছাড়া গুগলের অন্য কোন পার্থক্য নেই। এর দৃশ্য হুবহু গুগলের মতো, এর চরিত্র হবহু গুগলের মতো, এমন কি, এর কার্যকারিতাও হুবহু গুগলের মতো। এক কথায় একে সম্পূর্ণ গুগলই বলা যেত, যদি না ..... ..... ..... হ্যাঁ, যদি না এটা ব্যবহারকারীর দিক থেকে বাম দিকে 90 ডিগ্রী বাঁকা হয়ে থাকতো!


বিস্তারিত...  

আমরা ইন্টারনেট ব্যবহারকারীদের কমবেশী সকলেরই ইয়াহুতে একটি করে একাউন্ট রয়েছে। সেই সাথে রয়েছে ইয়াহু ম্যাসেঞ্জার। আর গুগলে একটি করে জিমেইল একাউন্ট রয়েছে এমন ব্যবহারকরীও নেহয়েত কম হবে বলে মনে হয় না। কিন্তু এই জিমেইল ব্যবহারকারীদের কয়জন গুগল টোক ব্যবহার করে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আর মনে হয় গুগলের সেই কারনেই জিমেইল নৌটিফাইয়ার এর উৎপত্তি। হ্যাঁ, জিমেইল নৌটিফাইয়ার গুগলের একটি সফটওয়ার যার মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা তাদের জিমেইল একাউন্ট খুলে না রেখেই জিমেইল ম্যাসেজের এলার্ট পেয়ে যাবেন। সেই জন্য আপনাকে এখান হতে জিমেইল নৌটিফাইয়ারটি ডাউনলোড করে নিয়ে ইন্সটোল করে নিতে হবে। এবার আপনার কম্পিউটারের ট্যাস্ক্ বারে একটি নীল রং-এর একটি আইকন দেখতে পারবেন। এটিই আপনার জিমেইল একাউন্টে আসা ম্যাসেজগুলির এলার্ট দিবে এবং এর মাধ্যমেই আপনি কোন ওয়েব ব্রাউজার ওপেন না করেই আপনার না পড়া জিমেইল ম্যাসেজগুলির টাইটেল পড়তে পারবেন।

 

না ভাই সত্যি সত্যি মারামারি না। আবার মারামারির চাইতে কম ও না। ভিজিট করুন
http://www.googlefight.com এই সাইটটাতে গুগলের সার্চ রেজাল্টের সংখ্যাকে কাজে লাগানো হয়েছে। যেমন:- jewel লিখে সার্চ দিলে রেজাল্ট আসে ৪৩,৬০০,০০০ এবং osman লিখে সার্চ দিলে রেজাল্ট আসে ১২,৬০০,০০০ অর্থাৎ osman এর চাইতে jewel এর সার্চ রেজাল্ট বেশি তাই মারামারিতে jewel জয়ী।