
ইংরেজি ভাষা চর্চায় ডিকশনারির ভূমিকা সম্পর্কে নতুন করে হয়তো বা কিছুই বলার নেই। আমাদের অজানা কোন ইংরেজি শব্দ থেকে বাংলা বুঝতে আমরা ডিকশনারি ব্যবহার করে থাকি। ডিকশনারি সম্পর্কে হয়তো বা আপনাদের আর বুঝাতে হবে না। আমাদের দেশের ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি করার বিভিন্ন ডিকশনারি আছে। কিন্তু বেশিরভাগ ডিকশনারি সফটওয়্যারগুলো সমৃদ্ধশীল না। ফলে সব ধরনের সমাধান আমরা পাই না। আমি অনেক দিন ধরে একটি ডিকশনারি সফটওয়্যার ব্যবহার করছি। ব্যক্তিগতভাবে ডিকশনারিটি আমার খুবই ভালো লাগে।