
এই ওয়েবসাইটের একজন নিয়মিত পাঠক এবং অন্যতম পৃষ্ঠপোষক বাবুল ভাই থাকেন ইটালিতে। কয়েকদিন আগে ওনার পিসিতে কিছু সমস্যা নিয়ে ফোনে কথা বলছিলাম। তো এই ব্যাপারে কথা বলতে গিয়ে TeamViewer সফটওয়্যারটা সম্পর্কে ওনার কাছ থেকে প্রথম জানলাম(সেজন্য বাবুল ভাইকে স্পেশাল থ্যাংকস)। এটি একটি রিমোট কন্ট্রোল সফটওয়্যার যার সাহায্যে পৃথিবীর যে কোন প্রান্তের অনলাইনে সংযুক্ত দুটো পিসি একে অপরের ডেস্কটপ এক্সেস পায়। ফলে আপনি বাংলাদেশে বসেই আপনার প্রবাসী কোন বন্ধুর পিসির সমস্যা ঠিক করে দিতে পারবেন। যেমনটা আমি বাবুল ভাইয়ের পিসিতে ঢুকে করেছিলাম। চলুন দেখা যাক কিভাবে এই কাজটি করতে হয়।
নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটরদের জন্য দুর্দান্ত এক সফটওয়্যার হল DameWare NT Utilities। এটি একটি এন্টারপ্রাইজ সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার যার মাধ্যমে নেটওয়ার্কের অধীনে সব পিসিকে আপনি আপনার পিসি থেকে নিয়ন্ত্রন করতে পারবেন। এজন্য দিয়ে ক্লায়েন্ট পিসিতে সরাসরি কোন রকম সফটওয়্যার ইনস্টল করতে হবে না শুধু এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড জানা থাকলেই হবে। এটি একজন নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটরের কাজকে অনেক সহজ করে দেয়। রিমোট পিসির কি কি সার্ভিস আপনি নিয়ন্ত্রন করতে পারবেন তা লিখতে গেলে বিশাল একটা তালিকা তৈরী করতে হবে। কি নেই এতে? শাটডাউন, ড্রাইভ এক্সেস, ডেস্কটপ, সার্ভিস ম্যানেজার, টাস্ক ম্যনেজার সবকিছুই আপনি রিমোটলি নিয়ন্ত্রন করতে পারবেন। পাশের ছবিটি দেখলেই আপনারা একটা প্রাথমিক ধারনা পাবেন কি কি কাজে এটাকে ব্যবহার করা যায়।
Remote Professional সফটওয়্যারটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনকে পিসি থেকেই সম্পূর্ন নিয়ন্ত্রন করতে পারবেন। অর্থাৎ Remote Desktop এর মত ব্যবস্থা এখন আপনার মোবাইলে ও করতে পারবেন। এর ফলে মোবাইলের নিউমেরিক্যাল কিবোর্ড দিয়ে আপনাকে আর কষ্ট করে SMS টাইপ করতে হবে না। সরাসরি কম্পিউটারের কিবোর্ডকেই ব্যবহার করতে পারবেন এই কাজে। এছাড়া ও Remote Professional ব্যবহার করে আপনি মোবাইলের স্ক্রিনকে ছবি অথবা ভিডিও ফরম্যাটে ক্যাপচার করতে পারবেন। যা মোবাইলের জন্য কোন টিউটোরিয়াল বা প্রেজেন্টেশন তৈরী করার কাজকে অনেক সহজ করে দেবে।

আপনি থাকেন চট্টগ্রামে বিশেষ কাজে ঢাকা এসেছেন এখন আপনার বাসার পিসি থেকে একটা ফাইল দরকার। যেকোন একটা সাইবার ক্যাফেতে বসে ফাইলটা কিভাবে পাবেন? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সংক্ষেপে ভিপিএন এর মাধ্যমে এটা করা সম্ভব। হামাচি(Hamachi) হচ্ছে এরকম একটা ফ্রী ভিপিএন সফটওয়্যার। এটি এক কথায় জিরো-কনফিগারেশন ফাইল অর্থাৎ ইয়েস-নেক্সট-ওকে এর মাধ্যমেই ভিপিএন কনফিগার করা সম্ভব। আর ফাইল সাইজ ও খুব ছোট (মাত্র ৮৭৯ কিলোবাইট) ফলে অনায়াসেই ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। হামাচি ব্যবহার করে যেসব সুবিধা পেতে পারেন তা হল:



