কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Wednesday, Mar 10th

Last update:10:31:37 AM GMT

> প্রথম পাতা
 
  • জনপ্রিয়

  • সর্বশেষ

'শ্রেষ্ঠ ওয়েব্লগ - বাংলা' নির্বাচিত করুন

 
সাইটটি আপনার কেমন লাগলো ?:
 


ট্যাগ:windows server

উইন্ডোজ সার্ভার ২০০৩ ইনস্টল করতে গেলে প্রায় সব কিছুই উইন্ডোজ এক্সপি ইনস্টলেশনের মত শুধু একটা অংশ ছাড়া সেটা হল Licensing Modes। উইন্ডোজ সার্ভার ২০০৩ লাইসেন্সিং সম্পর্কে নিচে আলোচনা করা হল:

যখন কোন ইউজার উইন্ডোজ সার্ভারে লগিন করে তখন Client Access License (CAL) এর প্রয়োজন হয়। মাইক্রোসফট বর্তমানে দুই রকম CAL প্রদান করে থাকে:

বিস্তারিত...  

ইন্টারনেটে এক্সেস করতে গেলে পাবলিক বা রিয়েল আইপির প্রয়োজন হয়। কিন্তু একটা কোম্পানীর সবাইকে রিয়েল আইপি দেওয়া অনেক ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে অসম্ভব। এক বা একাধিক রিয়েল আইপি ব্যবহার করে অসংখ্য ব্যবহারকারীকে ইন্টারনেটে এক্সেস দেওয়ার জন্য একটা পদ্ধতির নাম হল Network Address Translation বা সংক্ষেপে NAT। উইন্ডোজ সার্ভার ২০০৩ তে খুব সহজেই NAT কনফিগার করা যায়।
ধরে নিচ্ছি, আমাদের সার্ভারের নাম ও আইপি এড্রেস নিম্নরুপ:

Server Name    : w2k3
IP Address    : 192.168.1.1

বিস্তারিত...  

ইমেইলের জন্য মাইক্রোসফটের প্রডাক্ট হল Exchange Server। যা প্রফেশনাল ইমেইল সার্ভার। ছোট-খাট অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সিম্পল একটা ইমেইল সার্ভার করার প্রয়োজন হলে সেক্ষেত্রে Exchange Server কেনাটা অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল হতে পারে। উইন্ডোজ সার্ভার ২০০৩ তে বিল্টইন একটা সিম্পল ইমেইল সার্ভির্স রয়েছে যা দিয়ে একটা ইমেইল সার্ভার করা সম্ভব। ধরে নিচ্ছি, আমাদের নেটওয়ার্কে DNS সার্ভার করা আছে। যার বিস্তারিত নিম্নরুপ:
Server Name: w2k3
IP: 192.168.1.1
Domain: itgenius.com
এবং আমরা একই সার্ভারকে ইমেইল সার্ভার করব। তাহলে দেখুন Windows Server 2003 তে কিভাবে ইমেইল সার্ভার কনফিগার করা যায়।

বিস্তারিত...  

ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান-প্রদান করার জন্য FTP সার্ভারের প্রয়োজন হয়। উইন্ডোজ সার্ভার ২০০৩ তে কিভাবে এফ টি পি সার্ভার ইনস্টল এবং কনফিগার করা হয় তা নিচে বিস্তারিত দেওয়া হল। ধরে নিচ্ছি, আমাদের নেটওয়ার্কে DNS সার্ভার করা আছে। যার বিস্তারিত নিম্নরুপ:
Server Name    : w2k3
IP        : 192.168.1.1
Domain    : itgenius.com
এবং আমরা একই সার্ভারে FTP ইনস্টল করব। তাহলে দেখুন Windows Server 2003 তে কিভাবে এফ টি পি কনফিগার করা যায়।

১. Start-Settings-Control Panel-Add/Remove Programs ওপেন করুন। বাম পাশের বক্স থেকে Add/Remove Windows Components এ ক্লিক করুন। Windows Components Wizard ওপেন হবে। স্ক্রল করে Application Server এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে Internet Information Services (IIS) এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে File Transfer Protocol (FTP) Service এ টিক মার্ক দিন। দুই বার OK বাটন প্রেস করুন। Next বাটনে প্রেস করার পর এফ টি পি সার্ভার ইনস্টলেশন শুরু হবে। সিডি চাইলে আপনাকে Windows Server 2003 এর সিডি সিডিরমে দিতে হবে। ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর Finish বাটন প্রেস করুন।

বিস্তারিত...  

উইন্ডোজ সার্ভার ২০০৩ তে ওয়েব সার্ভার ইনস্টল এবং কনফিগার করা খুবই সোজা। কারণ বাই-ডিফল্ট এটা ইনস্টল হয়ে থাকে। ফলে, খুব সামান্য কনফিগারেশন বা কোন কনফিগারেশন ছাড়াই ওয়েব সার্ভার চালানো যায়। ধরে নিচ্ছি, আমাদের নেটওয়ার্কে DNS সার্ভার করা আছে। যার বিস্তারিত নিম্নরুপ:

Server Name: w2k3
IP: 192.168.1.1
Domain: itgenius.com

এবং আমরা একই সার্ভারে Web সার্ভার ইনস্টল করব। তাহলে দেখুন Windows Server 2003 তে কিভাবে ওয়েব সার্ভার কনফিগার করা যায়।


বি: দ্র:- Internet Information Services (IIS) যদি বাই-ডিফল্ট ইনস্টল থাকে সেক্ষেত্রে ১নং ধাপ করার প্রয়োজন নাও হতে পারে।

১. Start-Settings-Control Panel-Add/Remove Programs ওপেন করুন। বাম পাশের বক্স থেকে Add/Remove Windows Components এ ক্লিক করুন। Windows Components Wizard ওপেন হবে। স্ক্রল করে Application Server এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে Internet Information Services (IIS) এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে Common Files এবং Internet Information Services Manager এ টিক মার্ক দিন। World Wide Web Service এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে World Wide Web Service এ টিক মার্ক দিন। OK -> OK -> OK বাটন প্রেস করুন। Next বাটনে প্রেস করার পর ওয়েব সার্ভার ইনস্টলেশন শুরু হবে। সিডি চাইলে আপনাকে Windows Server 2003 এর সিডি সিডিরমে দিতে হবে। ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর Finish বাটন প্রেস করুন।

বিস্তারিত...  

Active Directory তে ইউজার একাউন্ট এবং হোম ডিরেক্টরি তৈরী করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:

হোম ফোল্ডার তৈরী:
১. D ড্রাইভে Home নামে একটা ফোল্ডার তৈরী করুন। ফোল্ডারে রাইট ক্লিক করে Sharing and Security তে ক্লিক করুন। এখানে উল্লেখ্য যে, যে ড্রাইভে হোম ফোল্ডার থাকবে (আমাদের ক্ষেত্রে D ড্রাইভ) অবশ্যই NTFS হতে হবে।

২. Share this folder এ ক্লিক করুন। Permissions এ ক্লিক করুন। Full Control এ টিক মার্ক দিয়ে Apply ক্লিক করুন এবং OK দিন। আবার OK দিন।

বিস্তারিত...  

ধরে নিচ্ছি, আমাদের নেটওয়ার্কে DNS সার্ভার করা আছে (যার বিস্তারিত নিচে দেওয়া আছে)। এবং আমরা একই সার্ভারে Active Directory ইনস্টল করব।

Server Name: w2k3
IP: 192.168.1.1
Domain: itgenius.com

১. Start -> Run এ dcpromo লিখে এন্টার দিন। Active Directory Installation Wizard চালু হবে। Next দিন।

২. Operating System Compatibility নিয়ে লেখা থাকবে। যা সংক্ষেপে হল, Mac OS, Windows 95 এবং Windows NT 4.0 এর Service Pack 3 ইত্যাদি Active Directory কম্প্যাটিবল নয়। Next দিন।

৩. Domain controller for a new domain সিলেক্ট করে Next দিন।

বিস্তারিত...  

নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটারে আই পি এড্রেস দিতে হয়। আই পি এড্রেস দুইভাবে দেওয়া যায়। ম্যানুয়ালি প্রত্যেকটি কম্পিউটারে গিয়ে অথবা অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি আই পি দিতে গেলে তখন ডি এইচ সি পি সার্ভারের প্রয়োজন হয়। ধরে নিচ্ছি, আমাদের নেটওয়ার্কে DNS সার্ভার করা আছে। যার বিস্তারিত নিম্নরুপ:
Server Name: w2k3
IP: 192.168.1.1
Domain: itgenius.com
এবং আমরা একই সার্ভারে DHCP ইনস্টল করব। তাহলে দেখুন Windows Server 2003 তে কিভাবে ডি এইচ সি পি কনফিগার করা যায়।

১. Start-Settings-Control Panel-Add/Remove Programs ওপেন করুন। বাম পাশের বক্স থেকে Add/Remove Windows Components এ ক্লিক করুন। Windows Components Wizard ওপেন হবে। স্ক্রল করে Networking Services এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে Networking Services উইন্ডো ওপেন করুন। Dynamic Host Configuration Protocol (DHCP) এ টিক মার্ক দিন। OK বাটন প্রেস করুন। Next বাটনে প্রেস করার পর ডি এইচ সি পি সার্ভার ইনস্টলেশন শুরু হবে। সিডি চাইলে আপনাকে Windows Server 2003 এর সিডি সিডিরমে দিতে হবে। ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর Finish বাটন প্রেস করুন।

বিস্তারিত...  

আমরা Windows Server 2003 ব্যবহার করে ডি এন এস কনফিগার করব আর নিচের সার্ভার নেম, আই পি ও ডোমেইন উদাহারন হিসেবে ব্যবহার করব।
Server Name: w2k3
IP: 192.168.1.1
Domain: itgenius.com

১. Start-Settings-Control Panel থেকে Add/Remove Programs ওপেন করুন। বাম পাশের বক্স থেকে Add/Remove Windows Components এ ক্লিক করুন। Windows Components Wizard ওপেন হবে। স্ক্রল করে Networking Services এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে Networking Services উইন্ডো ওপেন করুন। Domain Name System (DNS) এ টিক মার্ক দিন। OK বাটন প্রেস করুন। Next বাটনে প্রেস করার পর ডি এন এস সার্ভার ইনস্টলেশন শুরু হবে এবং আপনাকে Windows Server 2003 এর সিডি সিডিরমে দিতে বলবে। সিডি দেওয়ার পর ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হবে। Finish বাটন প্রেস করুন।

বিস্তারিত...  

 নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটারে আই পি এড্রেস দিতে হয়। আই পি এড্রেস দুইভাবে দেওয়া যায়। ম্যানুয়ালি প্রত্যেকটি কম্পিউটারে গিয়ে অথবা অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি আই পি দিতে গেলে তখন ডি এইচ সি পি সার্ভারের প্রয়োজন হয়। তাহলে দেখুন Windows 2000 Server এ কিভাবে ডি এইচ সি পি কনফিগার করা যায়।

বিস্তারিত...