প্রথম পাতা
টিপস ও ট্রাবলশুটিং
ইউএসবি ড্রাইভকে ফোল্ডার হিসাবে রাখুন
টিপস ও ট্রাবলশুটিং
ইউএসবি ড্রাইভকে ফোল্ডার হিসাবে রাখুন
| ইউএসবি ড্রাইভকে ফোল্ডার হিসাবে রাখুন |
|
|
| লিখেছেন: মোঃ আব্দুর রহমান | ||||
| রবিবার, 28 সেপ্টেম্বর 2008 | ||||
|
অনেক সময় অন্যদের ইউএসবি ড্রাইভ ব্যবহার থেকে বিরত রাখতে বা অন্য প্রয়োজনে লুকিয়ে রাখতে এই টিপসটা কাজে লাগাতে পারেন। আপনি যদি ইউএসবি ড্রাইভকে ডি ড্রাইভে [D:] রাখতে চান তাহলে ডি ড্রাইভে USB নামে একটি ফোল্ডার তৈরী করুন। এজন্য ডি ড্রাইভ অবশ্যই এনটিএফএস (NTFS) হতে হবে। এবার ইউএসবি ড্রাইভ কম্পিউটারে যুক্ত করুন এবং রানে (Ctrl+R চেপে) গিয়ে diskmgmt.msc লিখে এন্টার করুন তাহলে ডিস্ক ম্যানেজমেন্ট খুলবে। এখানে ইউএসবি সহ সকল ড্রাইভ দেখা যাবে। ধরি এখানে ইউএসবি ড্রাইভ হচ্ছে [H:] । এখন এইচ ড্রাইভটিতে মাউসের ডান বাটন ক্লিক করে Change Drive Letter and Paths এ ক্লিক করুন তাহলে Change Drive Letter and Paths for H: নামে ডায়ালগ বক্স আসবে। এবার Add বাটনে ক্লিক করে Mount into the following empty NTFS folder এর Browse বাটনে ক্লিক করে ডি ড্রাইভের ইউএসবি ফোল্ডার (D:\USB) দেখিয়ে দিন এবং Ok করে আবার Ok করুন। এরপরে মূল ড্রাইভটি মুছে ফেলতে H: নির্বাচন করে Remove বাটনে ক্লিক করে মুছে ফেলুন। এখন থেকে ইউএসবি ড্রাইভ কম্পিউটারে যুক্ত করলে কোন ইউএসবি ড্রাইভ দেখাবে না। আপনি D:\USB থেকে ইউএসবি ড্রাইভের সকল তথ্য পড়তে, লিখতে বা মুছতে পারবেন। পছন্দের তালিকায় যুক্ত করুন (0) | দেখা হয়েছে: 2290
শুধুমাত্র রেজিস্ট্রিকৃত সদস্যগণ মন্তব্য করতে পারবেন। দয়া করে সদস্য হোন। যদি সদস্য হয়ে থাকেন তাহলে লগিন করুন। |
||||
| < পূর্বে | পরে > |
|---|
© 2009 Computers & Electronics
Joomla! is Free Software released under the GNU/GPL License.























প্রথম মন্তব্যকারী হোন